মূল বিষয়বস্তুতে যান
শিক্ষা২৪.কম
ব্রেকিং

ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের নির্দেশ হাইকোর্টের

শিক্ষা২৪ নিউজরুম ডেস্ক১ মিনিট
বিজ্ঞাপন স্থানলিডারবোর্ড ফরম্যাট
৭২৮×৯০ লিডারবোর্ডনমুনা বিজ্ঞাপন

৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
ঢাকা | ১৮ নভেম্বর ২০২৬

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে যেসব বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, তারা এই সময়ের মধ্যে অনলাইন বা আনুষঙ্গিক আবেদন কার্যক্রম চালিয়ে নিতে পারবে।

বুধবার (১৮ নভেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।

বিজ্ঞাপন স্থানলিডারবোর্ড ফরম্যাট
৭২৮×৯০ লিডারবোর্ডনমুনা বিজ্ঞাপন

এর আগে, গত বৃহস্পতিবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কামরুন নাহার মাহমুদ।

রিটের প্রেক্ষাপট তুলে ধরে ব্যারিস্টার কামরুন নাহার মাহমুদ বিবিসি বাংলাকে জানান, ২০২৬ সাল থেকে এইচএসসি পরীক্ষায় দুটি বিষয়ে অকৃতকার্য বা ফল খারাপ করা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছে সরকার। কিন্তু সেই পুনঃপরীক্ষার ফলাফল প্রকাশের আগেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করায় বিপুলসংখ্যক শিক্ষার্থীর শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছিল।

আদালতের এই আদেশের যৌক্তিকতা ব্যাখ্যা করে তিনি আরও বলেন, “পুনঃপরীক্ষার ফলাফল দেওয়া হবে আগামী ২৩ ডিসেম্বর। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ৫ ডিসেম্বর থেকেই ভর্তি পরীক্ষা শুরুর ঘোষণা দিয়েছিল। ইতিপূর্বে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সভা করে সব বিশ্ববিদ্যালয়কে পহেলা জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরুর অনুরোধ জানিয়েছিল। এর আগেই পরীক্ষা নেওয়া হলে মাত্র কয়েক দিনের ব্যবধানে প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়ে ক্ষতিগ্রস্ত হতো।”

আদালতের এই নির্দেশনার ফলে পুনঃপরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা ফলাফল প্রকাশের পর পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সমান সুযোগ পাবেন। তবে কোনো বিশ্ববিদ্যালয়ই আগামী ৩১ ডিসেম্বরের আগে সরাসরি ভর্তি পরীক্ষা গ্রহণ করতে পারবে না।

শেয়ার:হোয়াটসঅ্যাপফেসবুকএক্সফটোকার্ড

লেখক

শিক্ষা২৪ নিউজরুম ডেস্ক

শিক্ষা২৪-র ডেস্ক থেকে সরকারি বিজ্ঞপ্তি, বোর্ড-ঘোষণা ও শিক্ষা-সংবাদের যাচাইকৃত প্রতিবেদন।

প্রকাশ:

এই সংবাদটি আপনার কেমন লাগল?

ডুপ্লিকেট প্রতিক্রিয়া ঠেকাতে আপনার আইপি ও ব্রাউজার তথ্যের একটি ওয়ান-ওয়ে হ্যাশ সংরক্ষণ করা হয়, মূল তথ্য নয়।

বিজ্ঞাপন স্থানলিডারবোর্ড ফরম্যাট
৭২৮×৯০ লিডারবোর্ডনমুনা বিজ্ঞাপন

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনারই হোক।

মন্তব্য সম্পাদকের অনুমোদনের পর প্রকাশিত হয়। আপনার ইমেইল ঠিকানা গোপন থাকবে।

হোয়াটসঅ্যাপফেসবুক