হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা

২৪ জানুয়ারি শুরু হচ্ছে হাবিপ্রবির স্নাতক ভর্তি পরীক্ষা
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৬–২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ২৪ জানুয়ারি থেকে এই ভর্তি পরীক্ষা শুরু হয়ে চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৭ শিক্ষাবর্ষে বিভিন্ন অনুষদে স্নাতক কোর্সে লেভেল–১, সেমিস্টার–১–এ ছাত্রছাত্রী ভর্তির জন্য গঠিত ভর্তি কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. আবু হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে এই তারিখ নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভর্তি পরীক্ষার বিস্তারিত শিফটভিত্তিক সময়সূচি, আবেদন প্রক্রিয়া এবং অন্যান্য নির্দেশনাবলী পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (https://hstu.ac.bd) প্রকাশ করা হবে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের হালনাগাদ তথ্যের জন্য নিয়মিত ওয়েবসাইটে চোখ রাখার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
লেখক
শিক্ষা২৪ নিউজরুম ডেস্ক
শিক্ষা২৪-র ডেস্ক থেকে সরকারি বিজ্ঞপ্তি, বোর্ড-ঘোষণা ও শিক্ষা-সংবাদের যাচাইকৃত প্রতিবেদন।
প্রকাশ:
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনারই হোক।